ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আয়োজন

রোবটিকসের বিশ্বমঞ্চে বাংলাদেশ

রোবটিকসের বিশ্বমঞ্চে বাংলাদেশ
×

সব ক্যাটেগরিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ

 নাভিদ ইশতিয়াক 

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ১১:৪৯

সম্প্রতি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস এক্সপোতে অনুষ্ঠিত হলো প্রযুক্তির মহোৎসব ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ২২তম আসর। এই বৈশ্বিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ থেকে অংশ নেয় মোট ৯টি দল। চমৎকার উদ্ভাবন আর অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে বাংলাদেশের একাধিক দল।

দলগুলো হলো– টিম লেইজি-গো, ইকো ড্রিফট, সাইবার স্কোয়াড, টিম ইনক্রেভো, সোরাল্যাবস, ফিউশনবোটিক্স, টিম এক্স-ফ্যানাটিক, নেক্সোরা ও ডমিনাস অংশগ্রহণ করে এবারের আসরে। টিম লেজি গো ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটেগরিতে বিশ্বের ৬৫টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে ষষ্ঠ স্থান অর্জন করেছে। একই ক্যাটেগরিতে ২৯তম হয়েছে ইকো ড্রিফট। ফিউচার ইনোভেটরস ক্যাটেগরির সিনিয়র গ্রুপে বিশ্বের ৭৩টি দলের মধ্যে নবম স্থান অর্জন করেছে সোরাল্যাবস এবং ১৩তম স্থান অর্জন করেছে টিম ইনক্রেভো।

ফিউচার ইনোভেটরস ক্যাটেগরির জুনিয়র গ্রুপে ৬০টি দলের মধ্যে নবম স্থান অর্জন করেছে সাইবার স্কোয়াড। রোবস্পোর্টস ক্যাটেগরিতে ৫৬টি দলের মধ্যে বাংলাদেশের দল ফিউশনবোটিক্স গ্রুপ পর্বে চতুর্থ স্থান অর্জন করে। রোবমিশন ক্যাটেগরির সিনিয়র গ্রুপের ৯৮টি দলের মধ্যে টিম এক্স-ফ্যানাটিক ৭৭তম, জুনিয়র গ্রুপের ১১৩টি দলের মধ্যে নেক্সোরা ৯৯তম এবং এলিমেন্টারি গ্রুপের ৯৮টি দলের মধ্যে ডমিনাস ৯৪তম স্থান অর্জন করেছে।

টিম লেইজিগো দলের সদস্যরা হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু নাফিস মোহাম্মদ নূর, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ইকবাল সামিন। ইকো ড্রিফট দলের সদস্যরা হলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী নুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সালেহ সাদিক এবং লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাজেদুল ইসলাম।

সাইবার স্কোয়াড দলের সদস্যরা হলেন তায়েফ মাহমুদ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী আফিয়া হুমায়রা ও ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের শিক্ষার্থী হুমায়রা আফিয়া। টিম ইনক্রেভো দলের সদস্যরা হলেন– সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের তিন শিক্ষার্থী নাফিস ইশতিয়াক, মো. আব্দুল্লাহ আল মিজান এবং মো. সাজ্জাদ আল ফুয়াদ। একই ক্যাটেগরির আরেক দল সোরাল্যাবসের সদস্যরা হলেন– রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুদীপ্ত মণ্ডল, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী ফাতিন আল হাবিব এবং হলি ক্রস কলেজের শিক্ষার্থী ফাতেমা হারুন। 

আরও পড়ুন

×