ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্যাম্পাস সংবাদ

ক্যাম্পাস সংবাদ
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০২

জবি ইউট্যাবের নতুন কমিটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদ। ২৮ জানুয়ারি সংগঠনটির কেন্দ্রীয় প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এই কমিটির অনুমোদন দেন। এর আগে গত ২৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় এক বর্ধিত সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। কাউন্সিলে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়। v

নর্থ সাউথে নবীন শিক্ষার্থীদের বরণ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্প্রিং সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, একাডেমিক পরিবেশ ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ওরিয়েন্টেশনের সময় স্নাতক ভর্তি পরীক্ষায় অসাধারণ ফল করার জন্য ২৩ শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৬৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি দেয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা-বিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ ড. খালিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং সম্মানিত অতিথি ছিলেন বোর্ড সদস্য এমএ কাশেম ও বেনজীর আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর বিশ্ববিদ্যালয়ের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন। উপস্থিত ছিলেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম। অনুষ্ঠান শেষ হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস)-এর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। 

আরও পড়ুন

×