ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যথাযোগ্য মর্যাদায় ডুয়েটে স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ডুয়েটে স্বাধীনতা দিবস উদযাপন
×

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে ডুয়েট শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ। ছবি: সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ২০:৩২

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এর আগে সূর্যোদয়ের সময় শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, লাইব্রেরি ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জাতির শান্তি, অগ্রগতি ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে প্রাণ উৎসর্গকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেও বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।


 

আরও পড়ুন

×