ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাবি অর্থনীতি বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি দৌলতুন্নাহার, সম্পাদক নেছার

জাবি অর্থনীতি বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি দৌলতুন্নাহার, সম্পাদক নেছার
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৯:২৪ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১৯:৫১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. দৌলতুন্নাহার খানম বেবি এবং সাধারণ সম্পাদক হয়েছেন নেছার আহমেদ।

শনিবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মিলনায়তনে আয়োজিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলনী ও ১৪তম দ্বিবার্ষিক সাধারণ সভায় ৪১ সদস্যের এই কমিটি নির্বাচন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ‘প্রাক-বাজেট ২০২৬–২০২৭: অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জনমুখী বাজেট গঠনে আমাদের প্রত্যাশা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি ড. দৌলতুন্নাহার খানম বেবি বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক এবং ইসলামী ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি হাউজ বিল্ডিং ফাইনান্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক নেছার আহমেদ ১৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং ব্যাংক এশিয়া পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ফলাফল ঘোষণা করেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, এম মফিজুল ইসলাম, দীল মোহাম্মদ, সিদ্দিকুর রহমান মোল্লা কামাল, উৎপল কুমার সাহা, এম গোলাম মোস্তফা, মো. তাহিয়াত হোসেন ও বিধান ত্রিপুরা। কোষাধ্যক্ষ হয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল করিম।

এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে নারায়ণ চন্দ্র সরকার ও মুহাম্মদ মাহবুব আলম স্বপন; সহ-সম্পাদক হিসেবে মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল ও মুহাম্মদ হাদিউজ্জামান সৌরভ নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈয়দ এসরারুল হক সোপেন ও অধ্যাপক আয়েশা সিদ্দিকা রাসু; মহিলা বিষয়ক সম্পাদক শামীম আরা সুলতানা গনি (নিলু) এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার; শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক তৌফিকুল ইসলাম খান; প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মো. আল আমিন।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শামসুল আরেফিন রাজিব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. রাজিয়া মাহবুবা আক্তার শরমিন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আলী দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কার্যনির্বাহি সদস্য পদে রয়েছেন এইচ এম মাহফুজুর রহমান, মো: মঈন উদ্দিন, মাসুম আলী, মো: গোলাম রাব্বানী, জামশেদুর রহমান রুবেল, নুরুন নবী নবাব, মো: আবদুস সোবাহান, নেওয়াজ খুরশিদ আহমেদ, আনোয়ার ফারুক তালুকদার শামীম, লাইলা হাসিন, মোঃ শামসুল আলম পাভেল, মোঃ কামাল হোসেন, নুসরাত আফরোজ তানিয়া, তাহের মাহমুদ, ইসতিয়াক রায়হান শুভ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×