ফেলোশিপ
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১১:২৮
হামফ্রে ফেলোশিপ প্রোগ্রাম
হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ মূলত মধ্যপর্যায়ের পেশাজীবীদের (Mid-career professionals) জন্য একটি নন-ডিগ্রি প্রোগ্রাম। এটি মূলত নেতৃত্ব ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশে ১০ মাসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কাজের অভিজ্ঞতা ও একাডেমিক পড়াশোনার সুযোগ করে দেয়।
সুবিধা: সম্পূর্ণ টিউশন ফি, মাসিক লিভিং অ্যালাউন্স, বিমান ভাড়া, স্বাস্থ্যবীমা এবং কম্পিউটার বা বই কেনার জন্য নির্দিষ্ট ভাতা।
যোগ্যতা: স্নাতক ডিগ্রি, অন্তত ৫ বছরের ফুল-টাইম পেশাদার কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষায় ভালো দক্ষতা।
অফিসিয়াল লিংক https://www.humphreyfellowship.org
ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই ফেলোশিপটি উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য তৈরি। বিশ্বব্যাংকের অংশীদার দেশগুলোর (বাংলাদেশসহ) শিক্ষার্থীরা এর অধীনে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও গবেষণা পর্যায়ে পড়াশোনার সুযোগ পান।
সুবিধা: সম্পূর্ণ টিউশন ফি, যাতায়াত খরচ, মাসিক ভাতা এবং স্বাস্থ্যবীমা।
যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং নিজ দেশে উন্নয়নমূলক খাতে অন্তত ৩ বছর বা তার বেশি সময় ফুলটাইম কাজ করার অভিজ্ঞতা।
অফিসিয়াল লিংক https://www.worldbank.org/en/programs/scholarships
ওপেন সোসাইটি ফাউন্ডেশনস ফেলোশিপ
যারা মানবাধিকার, সাংবাদিকতা, সুশাসন এবং সামাজিক সংস্কার নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এই ফেলোশিপটি নির্দিষ্ট কোনো দেশ বা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ নয়; এটি মূলত আপনার নিজস্ব একটি স্বাধীন প্রজেক্ট বা গবেষণা বাস্তবায়নের জন্য আর্থিক ও তাত্ত্বিক সহায়তা প্রদান করে।
সুবিধা: প্রজেক্টের সময়কালের ওপর ভিত্তি করে একটি বড় অঙ্কের অনুদান দেওয়া হয়, যা প্রজেক্টের খরচ এবং জীবনযাত্রার ব্যয় মেটাতে সাহায্য করে।
যোগ্যতা: সাংবাদিক, গবেষক, অ্যাক্টিভিস্ট বা আইনজীবী, যাদের নিজ নিজ ক্ষেত্রে গভীর জানাশোনা ও বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
অফিসিয়াল লিংক https://www.opensocietyfoundations.org
গ্রন্থনা : তারিক হাসান
- বিষয় :
- ফেলোশিপ