বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড
হার্ভার্ডের একাডেমি স্কলারস প্রোগ্রাম
পড়াশোনা দূরদেশ
শাকিল ইমতিয়াজ
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১১:১৪
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ‘হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রাম ২০২৭’-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যে কোনো দেশের উদীয়মান গবেষকরা সম্পূর্ণ অর্থায়নের এই পোস্টডক্টরাল ফেলোশিপে আবেদন করতে পারবেন। বিশ্বের অন্যতম শীর্ষ এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত গবেষকরা দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপের সুযোগ পাবেন। এর মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কাজ করার পাশাপাশি বিশ্বখ্যাত গবেষকদের সঙ্গে মতবিনিময়ের অনন্য সুযোগ রয়েছে।
ফেলোশিপের সুযোগ-সুবিধা ও আর্থিক ভাতা
নির্বাচিত পোস্টডক্টরাল একাডেমি স্কলাররা প্রতিবছর ৮০ হাজার মার্কিন ডলার করে স্টাইপেন্ড বা ভাতা পাবেন।
গবেষণা অনুদান
গবেষণা পরিচালনা ও ভ্রমণ ব্যয়ে আর্থিক সহায়তার জন্য বছরে অতিরিক্ত ছয় হাজার ডলার গবেষণা অনুদান পাওয়া যাবে।
গবেষণা ও অন্যান্য সুযোগ
হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে দুই বছর নিরবচ্ছিন্ন গবেষণার সুযোগ, গবেষণা-সংক্রান্ত আধুনিক সুবিধা এবং স্বাস্থ্যবীমার সুবিধা।
আবেদনের যোগ্যতা
l বিশ্বের যে কোনো দেশের গবেষকরা এতে আবেদন করতে পারবেন।
l শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে।
l বিদেশি ভাষা, আন্তর্জাতিক ইতিহাস এবং বিভিন্ন সংস্কৃতি বিষয়ে দক্ষ আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।
l আবেদনকারীর পিএইচডি ডিগ্রি ৩১ জুলাই ২০২৬-এর পর সম্পন্ন হতে হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ডিসেম্বরের মধ্যে হার্ভার্ডে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে (সাক্ষাৎকারের যাতায়াত ও হোটেলের ব্যয় হার্ভার্ড একাডেমি বহন করবে)।
আবেদনে যা যা প্রয়োজন
l অনলাইনে পূরণকৃত আবেদনপত্র।
l জীবনবৃত্তান্ত (সিভি বা রিজিউমে)। একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
l গবেষণার আগ্রহ ও পরিকল্পনা নিয়ে স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস।
l একটি গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল (গবেষণাপত্রের নমুনা)।
l তিনটি সুপারিশপত্র (রেকমেন্ডেশন লেটার)।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
আবেদন করার আগে আগ্রহীদের হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগ্যতা ও কর্মসূচির বিস্তারিত তথ্য ভালোভাবে পড়ে নিতে হবে এবং অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬।
বিস্তারিত তথ্য —https://academy.wcfia.harvard.edu/
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়