ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ফেলোশিপ

ফেলোশিপ
×

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৬

ওপেন সোসাইটি ফাউন্ডেশনস ফেলোশিপ 

যারা মানবাধিকার, সাংবাদিকতা, সুশাসন এবং সামাজিক সংস্কার নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এই ফেলোশিপটি নির্দিষ্ট কোনো দেশ বা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ নয়; এটি মূলত আপনার নিজস্ব একটি স্বাধীন প্রজেক্ট বা গবেষণা বাস্তবায়নের জন্য আর্থিক ও তাত্ত্বিক সহায়তা প্রদান করে।

সুবিধা: প্রজেক্টের সময়কালের ওপর ভিত্তি করে একটি বড় অঙ্কের অনুদান দেওয়া হয়, যা প্রজেক্টের খরচ এবং জীবনযাত্রার ব্যয় মেটাতে সাহায্য করে।
যোগ্যতা: সাংবাদিক, গবেষক, অ্যাক্টিভিস্ট বা আইনজীবী, যাদের নিজ নিজ ক্ষেত্রে গভীর জানাশোনা ও বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
অফিসিয়াল লিংক https://www.opensocietyfoundations.org

ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট  স্কলারশিপ প্রোগ্রাম 

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই ফেলোশিপটি উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য তৈরি। বিশ্বব্যাংকের অংশীদার দেশগুলোর (বাংলাদেশসহ) শিক্ষার্থীরা এর অধীনে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও গবেষণা পর্যায়ে পড়াশোনার সুযোগ পান।
সুবিধা: সম্পূর্ণ টিউশন ফি, যাতায়াত খরচ, মাসিক ভাতা এবং স্বাস্থ্যবীমা।
যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং নিজ দেশে উন্নয়নমূলক খাতে অন্তত ৩ বছর বা তার বেশি সময় ফুলটাইম কাজ করার অভিজ্ঞতা।

অফিসিয়াল লিংক https://www.worldbank.org/en/programs/scholarships

আরও পড়ুন

×