বৃত্তি
কাতারের দোহা ইনস্টিটিউটে ফুল-ফ্রি স্কলারশিপ
শাকিল ইমতিয়াজ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৩৪
কাতারে উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ের পড়াশোনায় পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ দিচ্ছে। আবেদন করার শেষ সময় আগামী ১৫ জানুয়ারি ২০২৭।
যেসব বিষয়ে পড়ার সুযোগ রয়েছে
l পাবলিক পলিসি
l তুলনামূলক সাহিত্য
l ডেভেলপমেন্ট ইকোনমিকস
l রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক
l পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন
l মিডিয়া স্টাডিজ
l দর্শন
l ভাষাবিজ্ঞান ও আরবি লেক্সিকোগ্রাফি
l সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান
l সংঘাত ব্যবস্থাপনা ও মানবিক কার্যক্রম
l মনোবিজ্ঞান
l সামাজিক কাজ
l মনিটারি ও সিকিউরিটি স্টাডিজ
বৃত্তির সুযোগ-সুবিধা
মাস্টার্স শিক্ষার্থীদের জন্য (তামিম বৃত্তি): আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, বিনা মূল্যে আবাসন, মাসিক ভাতা এবং স্বাস্থ্যবীমার সুবিধা প্রদান করা হবে।
ডক্টরাল শিক্ষার্থীদের জন্য: বৃত্তিটি তিন ধাপে দেওয়া হয়। প্রথম ধাপে দুই সেমিস্টারের কোর্স, দ্বিতীয় ধাপে এক শিক্ষাবর্ষের গবেষণা-প্রস্তাবনা (ন্যূনতম ৩.৫ জিপিএ থাকতে হবে) এবং তৃতীয় ধাপে সমন্বিত পরীক্ষা পাসের পর দুই শিক্ষাবর্ষের জন্য গবেষণাপত্র বা ডিসার্টেশন লেখার বৃত্তি দেওয়া হয়।
যোগ্যতা ও আবেদনের শর্তাবলী
মাস্টার্স পর্যায়: যে কোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে (স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন)।
ডক্টরাল পর্যায়: প্রথমে দোহা ইনস্টিটিউটে ভর্তি হতে হবে এবং নির্দিষ্ট আর্থিক ও একাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
l পাসপোর্ট বা পরিচয়পত্রের কপি
l স্নাতক ডিগ্রির সনদ
l একাডেমিক ট্রান্সক্রিপ্ট
l হালনাগাদ সিভি
l দুটি সুপারিশপত্র
l ইংরেজি ভাষা দক্ষতার সনদ বা স্কোর
l ব্যক্তিগত বিবৃতি
আবেদনের নিয়ম
প্রথমে অনলাইনে নির্দিষ্ট মাস্টার্স বা ডক্টরাল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। ভর্তি প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ার পর যোগ্য শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন। অনলাইনে আবেদন করা যাবে দোহা ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। https://www.dohainstitute.edu.qa/en/Admissions-Office/ Pages/ Scholarships.aspx
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৭।
বিস্তারিত জানা যাবে: https://www.opportunitiescircle.com/ doha-institute-heidelberg.de/en
- বিষয় :
- বৃত্তি