ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জেনে নিন

দক্ষিণ কোরিয়ার জিআইএসটি স্কলারশিপ

দক্ষিণ কোরিয়ার জিআইএসটি স্কলারশিপ
×

  শাকিল ইমতিয়াজ 

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১২:১৪ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ১২:১৯

জিআইএসটি স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, একমুখী বিমান টিকিট, আকর্ষণীয় মাসিক ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়। এই বৃত্তির অধীনে মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ ৩ বছর, পিএইচডি ৭ বছর এবং সমন্বিত এমএস/পিএইচডি প্রোগ্রামের মেয়াদ ৮ বছর পর্যন্ত হয়ে থাকে।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স
  • ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ও রোবটিকস ইঞ্জিনিয়ারিং
  • এনভায়রনমেন্ট ও এনার্জি ইঞ্জিনিয়ারিং
  • লাইফ সায়েন্স
  • ফিজিকস অ্যান্ড ফোটন সায়েন্স
  • কেমিস্ট্রি
  • বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • এআই কনভারজেন্স
  • সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং
  • এআই পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীর সর্বশেষ ডিগ্রি কোরিয়ান ব্যাচেলর ডিগ্রির সমমানের হতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
  • চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে।
  • শুধু আন্তর্জাতিক শিক্ষার্থীরাই এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তির সুবিধাবলি:

  • টিউশন ফি: সম্পূর্ণ টিউশন ফি (প্রতি সেমিস্টারে ৩,৬০৭,০০০ ওন) সম্পূর্ণ মওকুফ।
  • মাসিক ভাতা: মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ১,৪০,০০০ ওন এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য ২,৯৫,০০০ ওন।
  • খাবার ভাতা: মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা খাবার ভাতা হিসেবে মাসে প্রায় ১,০০,০০০ ওন পান।
  • আন্তর্জাতিক শিক্ষার্থী ভাতা: ১,২০,০০০ ওন (এর জন্য পূর্ববর্তী সেমিস্টারে জিপিএ৪.৫-এর মধ্যে অন্তত ৩.০ বজায় রাখতে হবে)।
  • রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ: মাস্টার্স শিক্ষার্থীদের জন্য বছরে ৬৪,০০,০০০ ওন এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য বছরে ১,৩৭,৪০,০০০ ওন (গবেষণা প্রকল্পে অংশগ্রহণ সাপেক্ষে)।
  • যাতায়াত ও স্বাস্থ্যসেবা: একমুখী বিমানভাড়া প্রদান, জাতীয় স্বাস্থ্যবীমার ৬০ শতাংশ এবং বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার খরচ কভার করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র:

  • অনলাইন আবেদন ফরম।
  • অফিসিয়াল ডিগ্রি ও ট্রান্সক্রিপ্ট (Apostille বা কোরিয়া দূতাবাস কর্তৃক সত্যায়িত)।
  • দুটি সুপারিশপত্র।
  • বৈধ পাসপোর্টের কপি।
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট (টোয়েফল আইবিটি ৮০, টোয়েফল পিবিটি ৫৫০, আইএলটিএস ৬.৫, টোয়েইক ৭৫০ বা নিউ টেপস ২৮৫ ইত্যাদি)।
  • আবেদন প্রক্রিয়া:
  • আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর ইন্টারন্যাশনাল অ্যাডমিশনস কো–অর্ডিনেটর ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবেন। ভর্তির নোটিশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দিতে হবে। যাদের ফি দিতে সমস্যা হয়, তারা ফি মওকুফের জন্য আবেদন করতে পারবেন।
  • আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর 
  • ফল প্রকাশের তারিখ: ৪ ডিসেম্বর 

বিস্তারিত : 
https://www.opportunitiescircle.com/gist-scholarship-in-south-korea/

আরও পড়ুন

×