ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিউমার্কেটে সংঘর্ষ

আঘাত এলে প্রতিরোধের ঘোষণা আইডিয়ালের ছাত্রদের

আঘাত এলে প্রতিরোধের ঘোষণা আইডিয়ালের ছাত্রদের
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২ | ০২:৫৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ০২:৫৩

ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের একাংশ। তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন জানিয়ে বলেন, কোনো আঘাত এলে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব।

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে যান তারা। মিছিলে শতাধিক শিক্ষার্থী ‘ঢাকা কলেজ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ঢাকা কলেজ’ বলে স্লোগান দেন। 

এরপর প্রধান ফটকের সামনে থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজের প্রশাসনিক ভবনের সামনে যান আইডিয়ালের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শিক্ষকেরা আইডিয়ালের শিক্ষার্থীদের জানান, সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক আছে এবং ছাত্রদের অনুকূলে আছে। শিক্ষকদের কথায় আশ্বস্ত হয়ে তারা ঢাকা কলেজ থেকে চলে যান।

আরও পড়ুন

×