থানার ভেন্টিলেটর দিয়ে পালালেন নারী আসামি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২২ | ১২:৩৩ | আপডেট: ০১ মে ২০২৩ | ১০:৪৪
পুলিশকে গোলক ধাঁধায় ফেলে থানার ভেন্টিলেটর দিয়ে পালিয়েছেন এক নারী আসামি। গত শনিবার মধ্যরাতে গুলশান থানায় এই ঘটনা ঘটে। রোববার পর্যন্ত তাকে ধরতে পারেনি পুলিশ।
পালিয়ে যাওয়া ওই নারী আসামির নাম খাদিজা আক্তার (১৮)। খাদিজা চুরির মামলার আসামি ছিলেন।
জানা গেছে, গুলশান-২ নম্বরের একটি বাসায় গৃহকর্মী হিসেবে দুই সপ্তাহ ধরে কাজ করছিলেন খাদিজা। 'আশা মেইড এজেন্সির' মাধ্যমে তিনি কাজ নিয়েছিলেন। হঠাৎ অসুস্থতার কথা বলে ওই বাসার ম্যানেজারকে অবহিত করে বাসা থেকে চলে যান তিনি। তখন বাসার মালিক তার পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালে ছিলেন। খাদিজা বাসা থেকে চলে যাওয়ার পর গৃহকর্ত্রী দেখতে পান, ৩ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও নগদ পৌনে ২ লাখ টাকা উধাও।
এছাড়া যার মাধ্যমে খাদিজাকে নিয়োগ দেওয়া হয়েছে তার মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে গুলশান থানা পুলিশ খাদিজাকে গ্রেপ্তার করে।
- বিষয় :
- গুলশান থানা
- আসামি
- নারী আসামি
- ভেন্টিলেটর
