ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২ | ২০:২৯ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ | ২০:২৯

জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মী মোসাম্মৎ সাহিদার (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে রাজধানীর মহাখালী ডিওএইচএসে আকরাম খানের বাসার কাছেই অচেতন অবস্থায় পড়েছিলেন সাহিদা।

কাফরুল থানার উপপরিদর্শক মো. হাসিব জানান, মহাখালী ডিওএইচএসে ৩ নম্বর রোডের ১৫৭ নম্বর বাসায় থাকেন আকরাম খান। খবর পেয়ে ওই বাসার পাশ থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি। মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আকরাম খানের বাসা থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধারের সময় সাবেক এই ক্রিকেটার ছাড়াও উধ্বর্তন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ঘটনার কারণ অনুসন্ধান করছেন।

আরও পড়ুন

×