ওয়ারীতে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন
ওয়ারীর ম্যাপ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২ | ১২:৫০ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ | ১২:৫০
রাজধানীর ওয়ারীতে দুর্বত্তদের হামলায় আলমগীর হোসেন নামের এক যুবলীগ নেতার বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার রাত ৮টার দিকে ওয়ারীর আর কে মিশন রোডে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন ওয়ারীর ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তাঁর বাসা গোপীবাগের আর কে মিশন রোডে। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাত পৌনে ১০টার দিকে আলমগীরকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
জানা গেছে, আজ রাতে আলমগীর স্থানীয় একটি মসজিদে যাচ্ছিলেন। এ সময় দুজন চাপাতি নিয়ে হামলা চালান। তাঁর কবজি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ডান পায়ে কোপ লেগেছে।
