ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ফের করোনায় আক্রান্ত মেয়র আতিকুল

ফের করোনায় আক্রান্ত মেয়র আতিকুল
×

মো. আতিকুল ইসলাম। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২ | ০০:৩৫ | আপডেট: ০৪ অক্টোবর ২০২২ | ০০:৩৫

আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এর আগেও দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। 

শরীরে জ্বর থাকায় সোমবার টেস্ট করালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই।

ডিএনসিসি মেয়র তাঁর আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরা সহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।

উল্লেখ্য, আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে ২০২২ সালের ১ ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন

×