ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কৃষকের বাজার এবার আজিমপুরে

কৃষকের বাজার এবার আজিমপুরে
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২ | ০৯:২০ | আপডেট: ২১ অক্টোবর ২০২২ | ০৯:২০

রাজধানীর আজিমপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চতুর্থ কৃষকের বাজার উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সামনে এ বাজার উদ্বোধন করা হয়। 

নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ডিএসসিসি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে বাজারটি চালু হয়। এখানে প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাভারের ভাকুর্তা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যাচাই করা ১০ জন নিরাপদ চাষি সবজি ও ফলমূল বিক্রি করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, সাভারের ভাকুর্তা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বজলুর রশীদ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর জয়নাল আবেদীন, ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী প্রমুখ।

আরও পড়ুন

×