ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

এমপিওভুক্তির দাবিতে অবস্থান

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান শিক্ষকরা

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান শিক্ষকরা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ১২:৩৮

স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর্ভুক্তির দাবিতে গণঅবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষক-কর্মচারীর ফেডারেশন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালনকালে তারা প্রধানমন্ত্রীর সাক্ষাত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন।

গণ অবস্থান কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও নীতিমালা ২০১৮ এর বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন শিক্ষক নেতারা তারা বলেন, নীতিমালা ২০১৮ পরিশিষ্ট 'খ'-এ নিম্নমাধ্যমিক (৬ষ্ঠ-৮ম) শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী চাওয়া হয়েছে ১৫০ জন। কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা ও ফল চাওয়া হয়নি। তাহলে নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো কোন মানদণ্ডে এমপিও করা হবে বিষয়টি স্পষ্ট নয়। আবার পরিশিষ্ট 'ক' এ (৬ষ্ঠ-১০ম) শ্রেণী পর্যন্ত সহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী চাওয়া হয়েছে শহর পর্যায়ে ৩০০ জন এবং মফস্বলে ২০০ জন। বালিকা বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষার্থী চাওয়া হয়েছে শহরে ২০০ জন মফস্বলে ১০০ জন কিন্তু পরিশিষ্ট 'খ' এ উভয় প্রতিষ্ঠানের জন্য পরীক্ষার্থী চাওয়া হয়েছে ৪০ জন। যদি ২০০ জনে ৪০ জন পরীক্ষার্থী হয় সে অনুযায়ী আনুপাতিক হারে ১৫০ জনে ২৬ জন এবং ১০০ জনে হতে হবে ১৩ জন। পরিশিষ্ট 'খ' কলেজ (উচ্চ-মাধ্যমিক) শহর সহশিক্ষায় (১১-১২) ২০০ জন শিক্ষার্থীর ক্ষেত্রে পরীক্ষার্থী চাওয়া হয়েছে ৬০ জন আবার নারীশিক্ষায় ১৫০ জন এ পরীক্ষার্থী চাওয়া হয়েছে ৬০ জন। ২০০ জন শিক্ষার্থীর বিপরীতে ৬০ জন পরীক্ষার্থী চাওয়া হলে ১৫০ জনে ৪৫ জন হবে। মফস্বলে সহশিক্ষা ১৫০ জন শিক্ষার্থীতে পরীক্ষার্থী চাওয়া হয়েছে ৪০ জন। নারী শিক্ষায় ১২০ শিক্ষার্থীর মধ্যে চাওয়া হয়েছে ৪০ জন পরীক্ষার্থী। ১৫০ জন শিক্ষার্থীর ক্ষেত্রে ৪০ জন পরীক্ষার্থী হলে ১২০ জনের ক্ষেত্রে হবে ৩২ জন। পরিষিষ্ট 'খ' স্নাতকে (১১-১৫) তে সহশিক্ষায় শহরে ২৫০ জন শিক্ষার্থীতে পরীক্ষার্থী ৬০ জন পরীক্ষার্থী কিন্তু এখানে স্নাতক শিক্ষার্থী চাওয়া হয়েছে ৫০ জন কিন্তু পরীক্ষার্থী ৬০ জন, যা সম্পূর্ণ অসংগতিপূর্ণ। আবার নারীশিক্ষার জন্য শিক্ষার্থী ১৫০ জনের ডিগ্রি স্তরে শিক্ষার্থী ৩০জনের বিপরীতে ৪০জন পরীক্ষার্থী চাওয়া হয়েছে এবং এইচএসসি বিএম স্তরে প্রতি ট্রেডে শিক্ষার্থী ৩০ জনের বিপরীতে ৪০জন পরীক্ষার্থী চাওয়া হয়েছে; যা অযৌক্তিক। অনুরূপভাবে মাদরাসা, কারিগরি ও বিএম কলেজে উলেতখিত সমস্যাগুলো ২০১৮ এমপিও নীতিমালায় বিদ্যমান।

এসময় সংগঠনের সভাপতি ও সম্পাদক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আন্দোলন কর্মসূচিকে বেগবান করার লক্ষ্যে সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরকে ঢাকায় এসে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন

×