গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ গোপালের মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৩ | ০৩:৪৭ | আপডেট: ০৫ মার্চ ২০২৩ | ০৪:৩১
রাজধানীর গুলশানের একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গোপাল মল্লিক (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় গোপাল মল্লিক নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। আরেকজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
গোপাল মল্লিকের বাবা ডিজেন মল্লিক বলেন, আমার ছেলে নিকেতনের এম এস কে এন ইন্টারন্যাশনাল কোম্পানির অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
- বিষয় :
- এসি বিস্ফোরণ
- দগ্ধ
- বার্ন ইনস্টিটিউটে
