ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ, পোস্তগোলা ব্রিজে যান চলাচল স্বাভাবিক

আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ, পোস্তগোলা ব্রিজে যান চলাচল স্বাভাবিক
×

পোস্তগোলা ব্রিজ এলাকায় অটোরিকশাচালকদের অবস্থান - সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১১:৩৭ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ১১:৩৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নামে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে পোস্তগোলা ব্রিজ অবরোধ করে আন্দোলনরত চালকদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে দুপুরের পরপরই এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রাজধানীর শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিএনজি চালকদের সঙ্গে কথা বলে তাদের রাস্তা থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। রাতেই সিটি করপোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে পুলিশের একটি দলও উপস্থিত থাকবে।

এর আগে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে রাজধানীর পোস্তগোলা ব্রিজ অবরোধ করেন চালকরা। আজ সকালে চার শতাধিক অটোরিকশাচালক আন্দোলন শুরু করেন। পরে বাস ও অন্যান্য গাড়ির চালকরা আন্দোলনে যোগ দেন।

এতে পোস্তগোলা ব্রিজে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা জানান, ডিএসসিসি এ সড়কে চলাচলকারী প্রত্যেক অটোরিকশা থেকে ৬০ টাকা করে চাঁদা নেয়। তারা ওই চাঁদা দিতে রাজি নন।

আরও পড়ুন

×