ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগে ভণ্ডপীর ইকবাল গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে ভণ্ডপীর ইকবাল গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ২১:৫৯ | আপডেট: ১৯ জুন ২০২৩ | ২১:৫৯

শিশু ধর্ষণের অভিযোগে কুমিল্লার দেবিদ্বারের ভণ্ডপীর ইকবাল হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে সে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। 

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। র‍্যাব কর্মকর্তা জানান, গত ২ জুন দেবিদ্বারে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রোববার রাতে রাজধানীর মিরপুর থেকে ইকবালকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

মঈন বলেন, বাড়ির পাশের মাঠে খেলতে গেলে ভুক্তভোগী শিশুটিকে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ইকবাল তার আস্তানায় নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি পালিয়ে এলে তার মা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আস্তানা ছেড়ে আত্মগোপনে যায় ইকবাল। 

র‍্যাব জানায়, ফেসবুকে পেজ খুলে আস্তানার প্রচার চালিয়ে মানুষকে আকৃষ্ট করত ইকবালের মুরিদরা। আস্তানায় মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ চলত।

আরও পড়ুন

×