ঢাকা দক্ষিণ সিটির ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১১:১০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১১:১৩
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ তথ্য জানায়।
ঢাকা দক্ষিণ সিটির মালিকানাধীন মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে এ সেবা প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও জানানো হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করানো হবে। শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ৬ দিন এ সেবা চালু থাকবে।
তবে শুধু আগামীকাল সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে ডিএসসিসি।
