ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

র‍্যাব মহাপরিচালকের স্ত্রীর মৃত্যু

র‍্যাব মহাপরিচালকের স্ত্রীর মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩ | ১৫:০৩ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ১৫:২১

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি খুরশিদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশিদ বেবি মারা গেছেন।

সোমবার বিকেলে গুলশানের নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

খন্দকার আল মঈন বলেন, আজ বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নিজ বাসভবনে অসুস্থ হয়ে মারা যান। তিনি স্ট্রোক করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

দিলরুবা খুরশিদ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন আগে তার অস্ত্রোপচার করানো হয়। এরপর থেকে শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে বলে জানা গেছে।

আরও পড়ুন

×