ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভূমি সংস্কার বোর্ডের নতুন চেয়ারম্যান সবুর মণ্ডল

ভূমি সংস্কার বোর্ডের নতুন চেয়ারম্যান সবুর মণ্ডল
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ২২:০০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ২২:০০

ভূমি সংস্কার বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত সচিব মো. আব্দুস সবুর মণ্ডল। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় গত ৫ সেপ্টেম্বর সচিব পদে পদোন্নতি পান আব্দুস সবুর মন্ডল। সচিব পদে পদোন্নতির পর তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। কিন্তু তিনি সেখানে যান নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগেই থেকে যান।

ভূমি সংস্কার বোর্ডের বর্তমান চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. আবু বকর ছিদ্দীক চাকরির মেয়াদ শেষে অবসরে যাচ্ছেন।

আরও পড়ুন

×