ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

শাহজালালে বিমানের জরুরি অবতরণ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০১:০১ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ | ০১:১৭

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে ওই উড়োজাহাজটি ফিরে এসে জরুরি অবতরণ করে।

এতে ৬০ জন যাত্রী ছিলেন। সব আরোহী নিরাপদে বেরিয়ে এসেছেন।

বিমানবন্দরের সিনিয়র স্টেশন এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ ৮ উড়োজাহাজটির হাইড্রোলিকে সমস্যা হলে এটি সৈয়দপুর যাওয়ার পথে আবার ঢাকার দিকে ফিরে এসে জরুরি অবতরণ করে।

এর আগে গত ১৪ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির আঘাতের কারণে জরুরি অবতরণ করে।

আরও পড়ুন

×