ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাজারীবাগে এসআরএসের উইম্যান ক্যাফেতে ফাল্গুন উৎসব

হাজারীবাগে এসআরএসের উইম্যান ক্যাফেতে ফাল্গুন উৎসব
×

এসআরএসের হাজারীবাগ উইম্যান ক্যাফেতে ফাল্গুন উৎসব। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৫৯

বসন্ত বরণ উপলক্ষে শ্রমিকের অধিকার ও কর্মক্ষেত্রের মান উন্নয়ন বিষয়ে কাজ করা সংস্থা সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস) রাজধানীর হাজারীবাগে তাদের উইম্যান ক্যাফেতে ফাল্গুন উৎসব-২০২৪ আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার ফারহানা আক্তার, ইয়ুথ ভলান্টিয়ার প্রেরনা চাকমা, ক্যাফে ম্যানেজার আশরাফ উদ্দিনসহ ক্যাফের সদস্যরা। অনুষ্ঠানে প্রেরনা চাকমাসহ ক্যাফে সদস্যরা একক ও দলীয় সংগীত, একক ও দলীয় নৃত্য, মেহেদী পরানোসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

আরও পড়ুন

×