ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ব্যাটারিচালিত যানের লাইসেন্স দেওয়ার দাবিতে সমাবেশ

ব্যাটারিচালিত যানের লাইসেন্স দেওয়ার দাবিতে সমাবেশ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৯:২৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ০৯:৩০

ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স দেওয়া এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কাঠামোগত পরিবর্তনের দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। বিকল্প ব্যবস্থা ছাড়া রিকশা, অটোরিকশা ও ইজিবাইক উচ্ছেদ বন্ধ করাসহ সড়ক-মহাসড়কে ছোট যানবাহনের জন্য পৃথক লেনেরও দাবি জানানো হয়েছে। 

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদ আয়োজিত সমাবেশে এসব দাবি করা হয়।

সমাবেশে নেতারা বলেন, পরিবেশবান্ধব এবং যানজট, দূষণ ও দুর্ঘটনামুক্ত আধুনিক নগরীই আমাদের কাম্য। আর এসবই পূরণ করতে পারে ব্যাটারিচালিত যানবাহন। এতে ধোঁয়া না হওয়ায় এটি দূষণমুক্ত এবং পরিবেশবান্ধব। বিশ্বের বিভিন্ন দেশে এখন ব্যাটারিচালিত যানবাহনের অনুমোদন দেওয়া হচ্ছে। দেশের প্রায় ৮০ শতাংশ রিকশা ব্যাটারিচালিত হওয়া সত্ত্বেও অনুমোদন না থাকায় চালকদের হয়রানির সম্মুখীন হতে হচ্ছে।

পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আহসান হাবিব বুলবুল, জাহাঙ্গীর আলম দিদার, আবু রায়হান, মোহাম্মদ হানিফ, সাভারের শওকত আলী, বাবু হাসান, আব্দুল কাইয়ুম, আইনুল হক, গুলজার হোসেন প্রমুখ।

আরও পড়ুন

×