ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান

গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৬:৪২

বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার বিকাল ৫টার দিকে গুলশান ২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ওই বাড়িতে এ অভিযান শুরু হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খুরশিদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসাটিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ক্যাসিনোসামগ্রী, বিপুল পরিমাণ মদ, সিসা ও সিসা উপকরণ এবং বিয়ার পাওয়া গেছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×