রাজধানীর ফুটপাতে পড়েছিল শিশুর লাশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ০৫:৩১
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ফুটপাত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ সরণির পাশে নির্মাণাধীন ডিপিডিসি ভবনের প্রাচীরসংলগ্ন ফুটপাতে পড়েছিল আনুমানিক ছয় বছর বয়সী মেয়েশিশুর লাশটি। খবর পেয়ে সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই তানজিম ইয়াসমিন বলেন, কেউ শনিবার রাতের যে কোনো সময় লাশ ফুটপাতে ফেলে রেখে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মুত্যৃর কারণ নিশ্চিত হওয়া যাবে।
