ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অবিলম্বে প্রকৃতির সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে, বললেন পরিবেশমন্ত্রী

অবিলম্বে প্রকৃতির সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে, বললেন পরিবেশমন্ত্রী
×

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪ | ০৪:৫৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় চলমান যুদ্ধ হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে। এ যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। মানুষ প্রকৃতির অংশ। তাই নিজেদের অস্তিত্বের জন্য নির্বিচারে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস অবশ্যই বন্ধ করতে হবে।

শুক্রবার গুলশান ক্লাবে রোটারি ক্লাব অব ঢাকা পাথফাইন্ডারস ২০২৪-২০২৫ বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্লাস্টিক দূষণ রোধে সবাইকে কাজ করার আহ্বানও জানান তিনি।

মন্ত্রী বলেন, আমরা সবাই একটা সবুজ পরিবেশ, আর সুস্বাস্থ্যের ভবিষ্যতের কথা বলছি। কিন্তু সেটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব হবে না। সমাজের সবাইকে এগিয়ে এসে সুনির্দিষ্ট লক্ষ্যে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মন্ত্রী ক্লাবের সদস্যদের বলেন, আমাদের পরিবেশ ও জলবায়ুর স্থিতিশীলতা রক্ষায় রোটারিয়ানগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

অনুষ্ঠানে ২০২৪-২০২৫ রোটারি বছরের জন্য ক্লাবটির নব-নির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদকে শপথ পাঠ করান ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান তাবাসসুম হোসেন।

আরও পড়ুন

×