ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
×

গ্রেপ্তার দুইজন

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ২২:০৯

রাজধানীর মুগদায় বিশেষ চেকপোস্ট বসিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

বুধবার রাত দেড়টার দিকে মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন- মো. আব্দুল খালেক ও মো. ইব্রাহিম।

মুগদা থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মূল প্রবেশ গেটের সামনের সড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামসহ অন্য সদস্যরা। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মুগদা থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×