ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও

শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও
×

আগারগাঁওয়ের বিএনপি বাজারে শেকৃবি শিক্ষার্থীরা। ছবি-সমকাল

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ০০:৫২ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ | ০১:২৪

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রোববার রাত ৮টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজারে মাছ কিনতে যান। এ সময় বাকবিতণ্ডা হলে দোকানদারদের হামলার শিকার হন তারা। একজন শিক্ষার্থীকে মারধর করা হয়। খবর পেয়ে আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের ওপরও মাথায় হামলা চালিয়ে রক্তাক্ত করা হয় এবং দুইজনকে আটকে রাখা হয়। 

এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে পাঁচ শতাধিক শিক্ষার্থী বাজার ঘেরাও করেন। এ সময় পালিয়ে যান মালিক ও দোকান কর্মচারীরা। আটকে পড়া শিক্ষার্থীদের পুলিশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায়। শিক্ষার্থীরা এ খবর জানতে পেরে থানা ঘেরাও করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যর্থ হলে রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

শিক্ষার্থীরা হামলাকারী ব্যবসায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। 

রাত সোয়া ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেরেবাংলা নগর থানার সামনে অবস্থান করছেন।

আরও পড়ুন

×