ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওয়ারীতে কিশোরদের দু’গ্রুপের মারামারি, দুজনকে ধরে পুলিশে দিল জনতা

ওয়ারীতে কিশোরদের দু’গ্রুপের মারামারি, দুজনকে ধরে পুলিশে দিল জনতা
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ১২:৫৮

রাজধানীর ওয়ারীতে মারামারিতে জড়ানো কিশোরদের দু’টি গ্রুপকে প্রতিহত করেছে স্থানীয় জনতা। এ সময় মারমুখী দুই কিশোরকে ধরে পুলিশে সোপর্দ করে তারা। রোববার রাত ৯টার দিকে ওয়ারী হাটখোলা ইনিশিয়াল ভবনের পেছনের গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ৯টার দিকে ১৭ বছরের কিশোর সৈয়দ রেদোয়ানকে ঘিরে ধরে মারধর করতে থাকে ৬-৭ জনের একটি দল। হামলাকারীরা রেদোয়ানের মাথায় হেলমেট দিয়ে উপুর্যপুরি আঘাত করতে থাকে। একপর্যায়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করতে গেলে উপস্থিত অন্তত ৫০-৬০ জন মানুষ এগিয়ে আসে এবং তাদের প্রতিহত করেন। এ সময় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টও উপস্থিত হন ঘটনাস্থলে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল আহমেদ বলেন, স্থানীয় দুই গ্রুপের মারামারিতে জড়ায়। ওই কিশোররা মূলত শিক্ষার্থী। এই ঘটনায় এক গ্রুপ আরেক গ্রুপকে মেরে পালানোর সময় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তাদের নামে মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, সোহাগ হত্যাকাণ্ডের নৃংশস স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশজুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। জনাকীর্ণ এলাকায় প্রকাশ্যে পাথরের আঘাতে যুবককে হত্যা করলেও কেউ এগিয়ে আসেনি। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তবে ওয়ারীর ঘটনায় আর নীরব থাকেনি জনতা।

আরও পড়ুন

×