জুলাইয়ে দাফন হওয়া বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তের দাবি
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে চার সংগঠন। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫ | ২২:৩৮
গত বছর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হওয়া বেওয়ারিশ ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও তাদের স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে জুলাই সংক্রান্ত চারটি সংগঠন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানান তারা।
জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ), জুলাই ম্যাসাকার আর্কাইভ, জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং গণকবরে শায়িত শহীদ পরিবারসমূহের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এসব সংগঠনের নেতারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসে ‘জুলাই গণহত্যা’ একটি অমোচনীয় কালো অধ্যায়। এই ঘটনার সঠিক তদন্ত, দ্রুত বিচার এবং গণকবর শনাক্তকরণ ও সংরক্ষণের দাবিতে আমরা আয়োজন করছি এই মানববন্ধন। জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, ‘জুলাই ঘোষণাপত্রের’ পূর্ণ স্বীকৃতি ও বাস্তবায়ন এবং গণকবরগুলোর নির্ভুল সনাক্তকরণ ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি।
- বিষয় :
- জুলাই গণহত্যা
- গণঅভ্যুত্থান
- শহীদের গণকবর
