ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডি

উত্তরায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উত্তরায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ | ২০:৪৪

উত্তরা সেক্টর-১৮ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের কলমীলতা-ডি ভবনে মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতের স্মরণে পবিত্র কোরআন পাঠ, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও রুয়াপের ফ্ল্যাট মালিকগণ বক্তব্য রাখেন।

বক্তব্য রাখেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আজহার আলী মিঞা, সহসভাপতি কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক ফাইজুল ইসলাম, সমাজসেবক মো. জানে আলম চৌধুরী, মো. আশরাফ আলী, যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. শহিদুল্লাহ, মাইলস্টোন স্কুলের ইংলিশ মিডিয়ামের কোঅর্ডিনেটর নুসরাত জাহান, শিক্ষার্থী নাকিব মুনসিফ, ইনসাফ প্রমুখ। সভায় বক্তারা মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণরত যুদ্ধবিমান দুর্ঘটনায় সঠিক তদন্ত ও হতাহতের দ্রুত ক্ষতিপূরণের দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×