উত্তরায় বিমান বিধ্বস্ত
মৃত্যুর কাছে হার মানল শিক্ষার্থী আয়ান
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ০৩:০৮ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ | ০৩:০৯
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের পর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মাইলস্টোন স্কুল ও কলেজের সাহিল ফারাবি আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থী মারা গেছে।
রোববার দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, রাত পৌনে ২টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবি আয়ান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।
এই ঘটনায় সর্বমোট এখন পর্যন্ত জাতীয় বার্নে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা মেডিকেল বার্নে একজনের মৃত্যু হয়।
- বিষয় :
- উত্তরায় বিমান বিধ্বস্ত
