বিবিসি হ্যালো চেকের লোগো উন্মোচন
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫ | ১১:৪৩
বিবিসি হ্যালো চেকের লোগো উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে লোগো উন্মোচন অনুষ্ঠান হয়।
বিবিসি হ্যালো চেক হলো- বিবিসি মিডিয়া অ্যাকশনের একটি নতুন ডিজিটাল ইনিশিয়েটিভ। আবহাওয়া-জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, জীবন ও জীবিকা, সাইবার ক্রাইম, ভুলতথ্য-অপতথ্য, পারিবারিক সহিংসতা, বাল্যবিয়ে, স্বাস্থ্য, মিডিয়া ডেভেলপমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত সচেতনামূলক কনটেন্ট তৈরি এবং পরিবেশন করছে বিবিসি হ্যালো চেক।
লোগো উন্মোচন অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন। অনুষ্ঠানে বিবিসি হ্যালো চেকের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। পাশাপাশি কিভাবে হ্যালো চেকের কন্টেন্টগুলো শহর থেকে গ্রাম সব পর্যায়ের মানুষের কাজে লাগবে তাও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে কর্মরত বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা, বিবিসি মিডিয়া অ্যাকশনের পার্টনার সংস্থার কর্মকর্তা, গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরাসহ সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার উপস্থিত ছিলেন।
