ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘ড্যাপ সংশোধনের পথে হাঁটছে সরকার’

‘ড্যাপ সংশোধনের পথে হাঁটছে সরকার’
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ০৪:১৬

সচেতন নাগরিক সমাজের মতামত ও দাবিকে উপেক্ষা করে আবাসন ব্যবসায়ীদের চাপের মুখে সরকার ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধনের পথে হাঁটছে। এর ফলে জনবহুল ঢাকা শহরে উঁচু ভবনের সংখ্যা বাড়বে। নাগরিক সেবার ওপর অসহনীয় চাপ পড়বে। এই চাপ বহন করার ক্ষমতা এ শহরের নেই। এ ধরনের উদ্যোগ বাসযোগ্যতাকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দেবে।

বুধবার বাংলামটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) কার্যালয়ে ‘ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের উদ্যোগ : বিআইপির পর্যবেক্ষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আবাসিক এলাকার ভবনগুলোর ভারসাম্য ও শৃঙ্খলা নিশ্চিত করতে ভবনের উচ্চতার সর্বোচ্চ সীমা নির্ধারণ করতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও অগ্নিদুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে সরু রাস্তার পাশে বহুতল ভবন নির্মাণ অনুমোদন বন্ধ করতে হবে। এছাড়া ছয় তলার ওপরের ভবনকে ইমারত নির্মাণ বিধিমালার সংশোধনী এনে অগ্নিনিরাপত্তামূলক প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিআইপির সহসভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিআইপির সভাপতি ড. আদিল মুহাম্মদ খান। তিনি বলেন, ড্যাপের সাম্প্রতিক প্রস্তাবনায় অধিকাংশ এলাকায় ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিআইপির বোর্ড সদস্য পরিকল্পনাবিদ আবু নাইম সোহাগ এবং পরিকল্পনাবিদ ফাহিম আবেদীন।
 

আরও পড়ুন

×