ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

তিন দফা দাবি নিয়ে শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও ব্লকেড

তিন দফা দাবি নিয়ে শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও ব্লকেড
×

ছবি- সমকাল

শেকৃবি প্রতিনিধি 

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ১৪:২৫

কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ব্লকেড করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকাল পৌনে ১২টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শুরু হয় এ কর্মসূচি। পরে দুপুর পৌনে ১ টায় দিকে ব্লকেড তুলে নেওয়া হয়। 

এর আগে, গত বুধবার রাতে এক আলোচনা শেষে এ কর্মসূচির সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। ব্লকেড শুরুর আগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো, কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা। দ্বিতীয় দাবি, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা।এবং তৃতীয় দাবি, কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

আরও পড়ুন

×