প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২২:৩৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৩৩
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুরে সমাজসেবা কার্যালয়ে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মূল আলোচনায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শেখ আবু সাঈদ মো. কাওসার রহমান। সেমিনারে বক্তব্য রাখেন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ইউসিডি শাখা) মো. নাসির উদ্দিন, ঢাকার আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (কার্যক্রম) মো. আব্দুল হামিদ প্রমুখ।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা এ সেমিনারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুস ছালাম, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয় -৮, মিরপুর, ঢাকা।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পটি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি উদ্যোগ, যা বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এ প্রকল্পের মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা।
- বিষয় :
- সমাজসেবা অধিদপ্তর
