নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
জাতীয় প্রেসক্লাবে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি-শহিদুল আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১১:১২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ২৩:৫৭
নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ হয়েছে। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ হয়। কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি যৌক্তিক। তবে এজন্য জমির প্রয়োজন। এর পেছনে কোটি কোটি অর্থের প্রয়োজন।
কলেজটি থেকে পাস করা স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আমি এ কলেজ থেকে এইচএসসি পাস করেছি। আপনারা হাল ধরেন যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে লাকসামকে বিভাগ করার দাবির বিষয়ে বদিউল আলম বলেন, বিভাগ হলে সুবিধার চেয়ে নানান দুর্নীতি বাড়ে। মো. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে কলেজের প্রাক্তন শিক্ষাথীরা বক্তব্য দেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী মনির খান।
- বিষয় :
- অ্যালামনাই
- অ্যালামনাই অ্যাসোসিয়েশন
