ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টঙ্গীতে কেমিক্যাল কারখানায় আগুন: আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

টঙ্গীতে কেমিক্যাল কারখানায় আগুন: আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু
×

নুরুল হুদা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:০২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:১৮

গাজীপুর টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ আরও এক ফায়ার সার্ভিসের সদস্য (ফায়ার ফাইটার) নুরুল হুদা মারা গেছেন। আজ বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। এ নিয়ে টঙ্গীর কেমিক্যাল কারখানার দুর্ঘটনায় ২ ফায়ার ফাইটারের মৃত্যু হলো।

নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তার বাবার নাম আব্দুল মনসুর ও মায়ের নাম শিরিনা খাতুন। ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগদান করেন তিনি। ফায়ার ফাইটার নুরুল হুদার ১ ছেলে ও ১ মেয়ে। মেয়ে ৫ম শ্রেণিতে পড়াশোনা করে। ছেলের বয়স ৩ বছর। নুরুল হুদার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা।

সোমবার গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গোডাউনের আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী ও কারখানার একজন কর্মচারী দগ্ধ হন।

আরও পড়ুন

×