ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সায়দাবাদে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সায়দাবাদে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ০০:৫৯

রাজধানীর সায়দাবাদ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল গনি (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের ছেলে আশরাফুল ইসলাম বাপ্পী জানান, গেন্ডারিয়ার করাতিটোলা এলাকায় তাদের বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেলে এসে জানতে পারেন তার বাবা মারা গেছেন।

পথচারী মিরাজ হোসেন জানান, রাতে ওই ব্যক্তি সায়দাবাদ রেলগেট এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। তখন নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তিনি অন্যদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন

×