ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কমলাপুর স্টেশনে চাপাতি দেখানো যুবক গ্রেপ্তার

কমলাপুর স্টেশনে চাপাতি দেখানো যুবক গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ২১:২৩

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখানোর ভিডিও ভাইরাল হওয়া শাহ আলী শিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। রোববার গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার ঢাকা রেলওয়ের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৫ অক্টোবর রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে চাপাতি হাতে আতঙ্ক সৃষ্টি করে ওই যুবক। সেই দৃশ্য কোনো এক যাত্রী মোবাইল ফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়। এটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রেপ্তার শাহ আলী মাদকাসক্ত। সে বিভিন্ন সময় ভীতি ও ত্রাস সৃষ্টি করে আসছিল। জিজ্ঞাসাবাদে সে একাধিকবার কারাভোগের কথাও স্বীকার করেছে।

এসপি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন

×