ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তেজগাঁওয়ে পরিত্যক্ত ট্রেনে আগুন, আটক ২

তেজগাঁওয়ে পরিত্যক্ত ট্রেনে আগুন, আটক ২
×

তেজগাঁও রেলস্টেশন। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ২২:৪৩

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে একটি পরিত্যক্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেল পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান।

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি সমকালকে বলেন, তেজগাঁও রেলস্টেশনের চার নম্বর লাইনের পরিত্যক্ত একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এতে দু’টি সিট পুড়ে গেছে। তবে কোনো হতাহত নেই। এসময় স্থানীয় লোকজন দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আরও পড়ুন

×