ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সচেতনতা সৃষ্টিতে হাতিরঝিলে এন্ডোক্রাইন সোসাইটির ডায়াবেটিস ডে রান

সচেতনতা সৃষ্টিতে হাতিরঝিলে এন্ডোক্রাইন সোসাইটির ডায়াবেটিস ডে রান
×

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) আয়োজন করে বিইএস ডায়াবেটিস ডে রান ২০২৫। ছবি: বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ | ১৭:০১

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ ১৪ নভেম্বর বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির আয়োজনে (বিইএস) অনুষ্ঠিত হয়েছে বিইএস ডায়াবেটিস ডে রান ২০২৫।

শুক্রবার ভোর ৬টায় ঢাকার হাতিরঝিলের অ্যামফিথিয়েটার থেকে শুরু হওয়া এই দৌড়ে অংশ নেন এন্ডোক্রাইনোলজিস্ট, বিইএস সদস্য, চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ হাজারের বেশি নিবন্ধিত অংশগ্রহণকারী।

ডায়াবেটিস প্রতিরোধে সক্রিয় জীবনধারার গুরুত্ব তুলে ধরা এবং সবার মধ্যে শারীরিক সচেতনতা বাড়ানোই ছিল এই প্রতীকী দৌড়ের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক ও খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, সভাপতি ডা. ফারিয়া আফসানা, সাধারণ সম্পাদক ডা. এম সাইফুদ্দিন, সভাপতি (নির্বাচিত) ডা. শাহজাদা সেলিম, প্রেস ও মিডিয়া সম্পাদক অধ্যাপক ডা. তানজিনা হোসেইনসহ দেশের খ্যাতিমান ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন বিশেষজ্ঞরা।

এসময় তারা বলেন, কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরে শারীরিক ও মানসিক স্বাস্থ্যচর্চা উৎসাহিত করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যবান ও উৎপাদনশীল সমাজ গড়ে তোলা সম্ভব। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আশাবাদী, এই ম্যারাথন ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করবে এবং স্বাস্থ্যকর জীবনধারার প্রতি জনগণকে উৎসাহিত করবে।

সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×