ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজধানীর হোটেল রমনার পাশের মার্কেটে আগুন

রাজধানীর হোটেল রমনার পাশের মার্কেটে আগুন
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ০১:০৬

রাজধানীর গুলিস্তান মোড়ের হোটেল রমনার পাশের মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে ৬ তলাবিশিষ্ট রমনা ভবনের ৩ তলায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ১২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৪টি ইউনিট।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন

×