ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হোটেল রমনার পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

হোটেল রমনার পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ০১:২৪

রাজধানীর গুলিস্তান মোড়ের হোটেল রমনার পাশের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে ৬ তলাবিশিষ্ট রমনা ভবনের ৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ১২টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে তিনি জানান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ১২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা। পরে ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

×