ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিমানবন্দর স্টেশনে ট্রেনের চাকার নিচে পড়ে পা হারাল শিশু

বিমানবন্দর স্টেশনে ট্রেনের চাকার নিচে পড়ে পা হারাল শিশু
×

মঙ্গলবার বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের চাকার নিচে পড়ে পা হারায় একটি শিশু। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে আসেন স্টেশনে আগত যাত্রীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ০৩:৪৫

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের চাকার নিচে পড়ে এক শিশুর পা কাটা পড়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যায় পুলিশ।

শিশুটির নাম–পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ১০–১২ বছর।

ঢাকা রেলপথ থানার ওসি জয়নাল আবেদিন সমকালকে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা–নোয়াখালী রুটে চলাচলকারী উপকূল এক্সপ্রেসের নিচে পড়ে যায় ওই ছেলেশিশুটি। ধারণা করা হচ্ছে, সে ট্রেনে ওঠার সময় পা ফসকে পড়ে যায়। তখন তার একটি পা ট্রেনের চাকার নিচে পড়ে। উপস্থিত লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। তবে তার পা কাটা পড়ে।

শিশুটির সঙ্গে কোনো অভিভাবক ছিল না বলে জানিয়েছেন রেলের কর্মকর্তারা। তাদের ধারণা, সে আশপাশের এলাকার বাসিন্দা বা পথশিশু হতে পারে।

এদিকে ঘটনার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ট্রেনের চাকার নিচে পা আটকে গেছে এক শিশুর। সে যন্ত্রণায় চিৎকার করছে। তাকে বাঁচানোর জন্য আকুতি জানাচ্ছে।

আরও পড়ুন

×