রাজধানীতে ‘এশায়াত’ সম্মেলন অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ২১:৩৪
রাজধানীতে ঐতিহাসিক ‘এশায়াত’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনটির আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি। এতে সভাপতিত্ব করেন টট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর।
সম্মেলনে অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, মহাসচিব হযরতুলহাজ আল্লামা অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমেদ।
সম্মেলনের প্রধান অতিথি কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ, আওলাদে রাসুল (দ.) আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী বলেন, নবীজির বাতেনি নূরের প্রভাবে মানুষ হালাল-হারাম পৃথক করে চলতে শিখে, এবাদতে এক্বিনে এখলাসের সৃষ্টি হয়। সবর-শোকরে পথ চলার পাথেয় পায়।
তিনি বলেন, এই বাতেনি নূর পুরুষরা সামনা-সামনি বসে তাওয়াজ্জুহ বিল হাজেরের মাধ্যমে গ্রহণ করে। মহিলারা তাওয়াজ্জুহ বিল গায়েবের মাধ্যমে নূরে বাতেন গ্রহণ করতে পারে। এ জন্য কোনো নারীকে দরবার শরীফে আসতে হয় না, হযরত গাউছুল আজম (রা.)-কে কখনও কোনো নারীর সামনে যেতে হয়নি।
এছাড়া সম্মেলনের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন ও মাওলানা মুহাম্মদ এরশাদুল হক প্রমুখ।
- বিষয় :
- বায়তুল মোকাররম
- সম্মেলন
