যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
মরদেহ- প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ১১:১২ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ | ১২:০২
রজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়ার্দার (৩৩) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাতে এই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে আড়তের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আশিষ। এ সময় দুই-তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আশিষকে মৃত ঘোষণা করেন।
নিহত আশিষ মাগুরা সদরের পাতুরিয়া গ্রামের অমল জোয়ার্দারের ছেলে। এলাকায় তিনি কাপড়ের ব্যবসা করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আশিষ জোয়ার্দারের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
- বিষয় :
- যাত্রাবাড়ী
- ছিনতাইকারী
- ছুরিকাঘাত
- নিহত
