ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খালেদা জিয়ার জন্য মিরপুরে ব্যবসায়ীদের দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্য মিরপুরে ব্যবসায়ীদের দোয়া মাহফিল
×

মিরপুরের শাহ আলী সিটি করপোরেশন মার্কেটে দোয়া মাহফিল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ১৪:১৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে শুক্রবার রাজধানীর মিরপুরের হযরত শাহ আলী সিটি করপোরেশন মার্কেটে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মার্কেটের অন্তর্ভুক্ত মিরপুর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করে।   

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার ফেরদৌস আহমেদ মিস্টি, মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজ, জগলুল পাসা পাবেল, জাহিদুল ইসলাম, শাহ মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

মোনাজাত করেন হাফেজ মাওলানা রবিউল ইসলাম। পরে এক হাজার লোকের মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়। 

আরও পড়ুন

×